• লিড নিউজ
  • জাতীয়

‎ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করা চিনিকল চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার: শিল্প উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করে দেয়া শিল্প-কলকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এক্ষেত্রে বিনিয়োগ দরকার বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেছেন, শুধু সরকারি খাতের ভর্তুকি দিয়ে কারখানা চলতে পারে না। এজন্য বিনিয়োগ আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

‎শুক্রবার কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে নতুন মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

‎শিল্প উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকার দেশের যে অবস্থা করে গেছে তা থেকে স্বাভাবিক অবস্থায় আনতে অনেকটা সময় লেগেছে। নতুন করে শিল্প-কারখানা প্রতিষ্ঠার জন্য বিডা ও শিল্প মন্ত্রণায়ের উদ্যোগে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সাথে যোগাযোগ চলছে। হয়তো আমরা থাকবো না কিন্তু আমাদের কাজের ফলাফলে আপনারা নিশ্চয়ই খুশি হবেন।

‎তিনি আরও বলেন, চিনিকলটির আধুনিকায়ন এবং আখ মাড়াই ও চিনি উৎপাদন যন্ত্রপাতি প্রতিস্থাপনের বিএমআরআই প্রকল্পটি (আধুনিকায়ন) অচিরেই কার্যক্রম শুরু করবে। আমি আশা করেছিলাম আজই বিএমআরআই চালু হবে। পরে জানলাম, কিছু কাজ বাকি আছে। তবে কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছে অচিরেই এটি কার্যক্রমে ফিরিয়ে আনা হবে। খুব দ্রুত আমরা প্রকল্পটি চালু করবো।

‎এছাড়াও আখচাষি, কৃষক এবং অস্থায়ী শ্রমিকদের সমস্যা সমাধান এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ইতোমধ্যে বাস্তবসম্মত পাঁচ বছরের রোডম্যাপ হাতে নিয়েছে বলে জানান শিল্প উপদেষ্টা।

মন্তব্য (০)





image

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে...

১

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...

image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

২

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

৩

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৪

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

image

শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতি...

৫

নিউজ ডেস্ক : শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছ...

  • company_logo