ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের আক্রোশের শিকার হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেছেন, কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি বলে দল-মত নির্বিশেষে সকলের কাছে খালেদা জিয়া প্রিয়।
বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।
ড. মঈন খান বলেন, খালেদা জিয়া আইনের প্রতিশ্রুতশীল ছিলেন বলেই আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। প্রতিহিংসামূলক মামলা হলেও তিনি আদালত ও আইনের প্রতি সম্মান দেখিয়েছেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার প্রতীক। নানা ষড়যন্ত্র তাকে দেশ থেকে সরিয়ে দিতে চাইলেও অদম্য মনোবল নিয়ে মানুষের পাশে থেকেছেন তিনি। এসময় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...
নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...
নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...
নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...
নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

মন্তব্য (০)