ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ বিগত দেড় দশক ধরে ভোটাধিকার বঞ্চিতদের আস্থা ফিরিয়ে আনাই আগামী নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে নির্বাচন ভবনে সিইসির সাথে সংস্থাটির ৪ সদস্যের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন। জুলাই সনদ বাস্তবায়নের গণভোট প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে মাইকেল মিলার ইসির চলমান প্রস্তুতিকে সন্তোষজনক বলে মত দেন।
তিনি বলেন, নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে ভোটকেন্দ্রে নেয়া অন্যতম চ্যালেঞ্জ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে আশাবাদী ইইউ। বৈঠকে সিইসির পক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইসির প্রস্তুতির কথা জানানো হয়।
প্রতিনিধি দল আরও জানায়, বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় তারা। সিদ্ধান্ত হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ইউরোপীয় ইউনিয়নের একটি বড় দল বাংলাদেশে আসবে। প্রায় ১৫০ সদস্যের এই পর্যবেক্ষক দল নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে ধাপে ধাপে বাংলাদেশে আসবে।
নিউজ ডেস্ক : ১০টি নতুন উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্ম...
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...
নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...
নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

মন্তব্য (০)