• রাজনীতি

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল: মির্জা ফখরুল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি চিকিৎসা নিচ্ছেন। 

সোমবার (১ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মির্জা ফখরুল।

বিভিন্ন গণমাধ্যমে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে প্রকাশিত খবর সঠিক নয় উল্লেখ করে বিএনপি মহাসচি বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। এ নিয়ে কারও বিভ্রান্ত হওয়ার অবকাশ নেই। 

তিনি খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়ার আহ্বান জানান।

এদিকে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত তথ্যের জন্য তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোনো সূত্র ব্যবহার না করার জন্য গণমাধ্যমকে অনুরোধ জানানো হয়।

এর আগে নয়াপল্টনে এক দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা আগের মতোই চলছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। 

এছাড়া বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সময়মতো গণমাধ্যমকে জানানো হবে।

 

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo