• রাজনীতি

‎‘অপপ্রচারকারী ভুঁইফোড় পেজের বিরুদ্ধে মামলা করব’

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন, ভুঁইফোড় পেজ থেকে মিথ্যা, প্রতারণামূলক এবং বানোয়াট তথ্য ছড়িয়ে অনলাইনে অপপ্রচার চালানোর বিরুদ্ধে তিনি মামলা করবেন।
‎
‎তিনি লেখেন, ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী রাইসুল ইসলামের সুপারিশ পাওয়ার পরপরই গত কয়েকদিন ধরে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী; আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল; প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত) খোদা বখস চৌধুরীসহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন। উদ্দেশ্য ছিল—এই সন্ত্রাসীকে আইনের আওতায় নিয়ে আসা। 
‎
‎তিনি আরও বলেন, শুধু রাইসুল ইসলাম নয়, শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে যুক্ত অন্যান্য ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধেও দ্রুত সময়ের মধ্যে আইনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি উপদেষ্টাদের কাছে।
‎
‎সাদিক কায়েম অভিযোগ করে বলেন, অতীতের ধারাবাহিকতায় মিথ্যা তথ্য ছড়িয়ে তার নামে কিছু ভুঁইফোড় প্রোপাগাণ্ডা পেজ থেকে ভুয়া ফটোকার্ড ছড়ানো হচ্ছে।
‎
‎যেসব পেজ থেকে এসব ফটোকার্ড প্রচার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে সোমবার (১ ডিসেম্বর) আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি তার পোস্টে উল্লেখ করেন।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo