• লিড নিউজ
  • জাতীয়

এবার মাধ্যমিক শিক্ষকদের ‘পূর্ণ কর্মবিরতি’ ঘোষণা, পরীক্ষাও বর্জন

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দাবি আদায় না হওয়ায় সোমবার (১ ডিসেম্বর) থেকে ‘পূর্ণদিবস কর্মবিরতি’ পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।অ্যান্ট্রি পদ ৯ম গ্রেডসহ চার দফা দাবিতে শিক্ষা ভবনে দুই দিন অবস্থান কর্মসূচি পালন ও আলটিমেটাম শেষ হওয়ার পরও দাবি আদায় না হওয়ায় শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা দিলেন। 

এই কর্মবিরতিতে চলমান বার্ষিক ও এসএসসি নির্বাচনি পরীক্ষা বর্জন এবং খাতা মূল্যায়ন থেকে বিরত থাকার ঘোষণাও দেন শিক্ষকরা। এতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রমে স্থবিরতা নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে।

সমিতির একজন শিক্ষক নেতা বলেছেন , সরকার যদি তাদের দাবি পূরণ করে তাহলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেবেন এবং ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবেন। কিন্তু দাবি পূরণ না হলে আগামী বুধবার নতুন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারা।

রোববার (৩০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায়ের লক্ষ্যে এর আগে গত বৃহস্পতিবারও তারা অবস্থান কর্মসূচি পালন করেন এবং ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাসের পরও কোনো সুরাহা না পাওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন বলে শিক্ষক নেতারা জানান। 

 শিক্ষকদের প্রধান ৪টি দাবি হলো-

১. সহকারী শিক্ষক পদটিকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট দ্রুত সময়ে প্রকাশ।

২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।

৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ ৩ কর্মদিবসের মধ্যে প্রদান। 

৪. ২০১৫ সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের ২ থেকে ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

মন্তব্য (০)





image

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

১

নিউজ ডেস্ক : ১০টি নতুন উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্ম...

image

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে...

২

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...

image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

৪

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৫

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

  • company_logo