• রাজনীতি

‎সংবাদকর্মীদের লেজুড়বৃত্তি না করে অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান মির্জা ফখরুলের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সংবাদকর্মীদের কোনও দলের লেজুড়বৃত্তি না করে, অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক কাউন্সিলে তিনি এ আহ্বান জানান।
‎
‎মির্জা ফখরুল বলেন, গোটা জাতি নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়ার অপেক্ষা করছে। মব ভায়োলেন্সের মতো ঘটনার কারণে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।
‎
‎তিনি বলেন, বাংলাদেশসহ সারা পৃথিবীতে সামাজিক যোগাযোগমাধ্যম একটি সংকট তৈরি করেছে। সেখানে কোনও দায়বদ্ধতা নেই; নিজস্ব মতামত দিয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।
‎
‎অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, লক্ষ্যে স্থির থাকতে পারছেন না সাংবাদিকরা। অনৈতিকতা ও স্বার্থরক্ষার কাজে ব্যবহার হচ্ছেন তারা। মালিকদের পুঁজি রক্ষা, দুর্নীতি, লুটপাটের পাহারাদার হিসেবে অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান কাজ করছে।
‎
‎তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার মতো কিছু কমন ইস্যুতে সব দলের একমত থাকা উচিত। এ বিষয়ে সবাই একমত বলেও জানান।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo