• লিড নিউজ
  • জাতীয়

‎বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেংগ্লি জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীদের পূর্ণ ও সমান অংশগ্রহণ নিশ্চিত করবে।

‎লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রদূত বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সুইজারল্যান্ডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বলে ঢাকাস্থ সুইস দূতাবাস জানিয়েছে।

‎তিনি বিশ্বব্যাপী এক উদ্বেগজনক বাস্তবতার কথা তুলে ধরে বলেন, প্রতি তিনজন নারীর মধ্যে একজন শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন।

‎রাষ্ট্রদূত রেটো রেংগ্লি বলেন, কোনো ধর্ম, সম্প্রদায় বা দেশই লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে মুক্ত নয়। তাই এটি প্রতিরোধ করা একটি সম্মিলিত দায়িত্ব।

‎তিনি নারী ও কন্যাশিশুদের সব ধরনের নির্যাতন থেকে রক্ষা করতে সরকার, সুশীল সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদের ঐক্যবদ্ধ পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন।

‎বাংলাদেশে নারীর অধিকার, ন্যায়বিচার ও সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে ধারাবাহিক সম্পৃক্ততার অংশ হিসেবে সুইজারল্যান্ডের সহায়তায় মানুষের জন্য ফাউন্ডেশনের অংশীদারিত্বে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মন্তব্য (০)





image

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

১

নিউজ ডেস্ক : ১০টি নতুন উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্ম...

image

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে...

২

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...

image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

৪

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৫

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

  • company_logo