• লিড নিউজ
  • জাতীয়

‎দুদক কর্মকর্তাদের সম্পদের হিসাব দেয়া বাধ্যতামূলক: প্রেস সচিব

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নিয়ম চালু করছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে দুদক কর্মকর্তাদের নিয়মিত তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে। এই বিধান রেখে ‘দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

‎বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

‎তিনি বলেন, দুদক অধ্যাদেশ ছাড়াও বৃস্পতিবারের বৈঠকে আরও তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়েছে।

‎সেগুলো হলো—জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন অধ্যাদেশ এবং রাজউক আইন ২০২৫।

‎প্রেস সচিব আরও জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সারা দেশে ভবন নির্মাণে শৃঙ্খলা ফেরাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে কোনো তদারকি সংস্থা গঠন করা সম্ভব কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

মন্তব্য (০)





image

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিস...

image

অর্থবছরের সময়কাল বদলাচ্ছে

নিউজ ডেস্ক : বাংলাদেশের অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরক...

image

আমাদের লক্ষ্য এক, পথ হয়তো ভিন্ন: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক : সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আমাদের লক্ষ...

image

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন

নিউজ ডেস্ক : স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনের খসড়া অনুমোদন করেছ...

image

কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অ...

নিউজ ডেস্ক : কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনু...

  • company_logo