• রাজনীতি

‘এনসিপিসহ কয়েকটি দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশ হচ্ছে’

  • রাজনীতি

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নতুন একটি রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
‎
‎মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।
‎
‎নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিগগিরই দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে। যা বিএনপি ও জামায়াতের বাইরে থাকা দলগুলোর নতুন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তাদের উদ্দেশ্য হবে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন। 
‎
‎তিনি আরও বলেন, এই জোট কাজ করবে সংস্কারের পক্ষে, নারীদের পক্ষে, আলেম-ওলামাদের পক্ষে এবং দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে।
‎
‎এর আগে, গত ২৩ নভেম্বর ফেনীতে একটি অনুষ্ঠানে রাজনৈতিক জোট গঠনের কথা জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। 
‎
‎তিনি বলেন, এই জোটে এবি পার্টি ও এনসিপিসহ কয়েকটি দল থাকবে। জাতীয়ভাবে সংবাদ সম্মেলন করে জনগণের কাছে বিষয়টি তুলে ধরা হবে।

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo