• লিড নিউজ
  • জাতীয়

জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে অগ্রাধিকার ফ্রান্সের রাষ্ট্রদূতের

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে।
‎
‎পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠকে ফ্রান্সের রাষ্ট্রদূত এ কথা বলেন।
‎
‎বৈঠকে, ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি) সমর্থিত বিভিন্ন পরিবেশ ও পানি সম্পর্কিত প্রকল্পের অর্থায়ন ও বাস্তবায়ন দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
‎
‎বাংলাদেশে জলবায়ু কর্মসূচিতে ফ্রান্সের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত সেরে-শারলে বলেন, অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু বাস্তবায়নে বাজেট সহায়তাসহ বিভিন্ন খাতে ফ্রান্স বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
‎
‎উপদেষ্টা রিজওয়ানা হাসান সরকারিভাবে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রক্রিয়াকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করেন।
‎
‎তিনি সংশ্লিষ্ট দপ্তরে দ্রুত ছাড়পত্র প্রয়োজন-এমন প্রকল্পগুলোর একটি স্পষ্ট তালিকা প্রদান ও সময়মতো কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানান।
‎
‎তিনি দ্রুত অনুমোদনের অপেক্ষায় থাকা নথিপত্র চূড়ান্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং এসব উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়ার প্রস্তুতি ব্যক্ত করেন।
‎
‎উভয় পক্ষই প্রশাসনিক জটিলতা দূর করে জলবায়ু প্রশমন ও অভিযোজন অগ্রাধিকারগুলোকে ত্বরান্বিত করতে উচ্চপর্যায়ের নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হন।
‎
‎বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, যুগ্ম-সচিব লুবনা ইয়াসমিন এবং ফরাসি দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা।

মন্তব্য (০)





image

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

১

নিউজ ডেস্ক : ১০টি নতুন উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্ম...

image

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে...

২

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...

image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

৪

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৫

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

  • company_logo