• লিড নিউজ
  • জাতীয়

‎আগামীতে দেশে প্রাথমিক শিক্ষার চিত্র পাল্টে যাবে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আগামীতে দেশে প্রাথমিক শিক্ষার চিত্র পাল্টে যাবে। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার।
‎
‎তিনি বলেন, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুদের মধ্যে সুপ্ত সম্ভবনাগুলোকে বিকাশ ঘটানো। রোববার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’— শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‎
‎উপদেষ্টা আরো বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশটা আনন্দদায়ক হতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন শিখাতে হবে। কারণ শিশুকে স্বপ্ন দেখানোটা খুবই গুরুত্বপূর্ণ আর এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
‎
‎জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন— প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমুল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান প্রমুখ।

মন্তব্য (০)





image

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

১

নিউজ ডেস্ক : ১০টি নতুন উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্ম...

image

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে...

২

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...

image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

৪

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৫

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

  • company_logo