ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শারলে জ্বালানি ও সড়ক পরিবহন বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের জ্বালানি রূপান্তর কার্যক্রমে সহযোগিতা এবং সমন্বিত বহুমুখী পরিবহন ব্যবস্থা উন্নয়নে ফ্রান্সের আগ্রহ প্রকাশ করেছেন।
ফরাসি দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, এই সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশে জ্বালানি রূপান্তর এবং সমন্বিত বহুমুখী পরিবহন ব্যবস্থা উন্নয়নে সহযোগিতা জোরদারের বিষয়ে ফ্রান্সের আগ্রহ প্রকাশ করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়, বিদ্যুৎ ও পরিবহন খাতে ফরাসি উন্নয়ন সংস্থা বাস্তবায়নাধীন দ্বিপক্ষীয় প্রকল্পগুলো নিয়েও রাষ্ট্রদূত উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছেন।
উপদেষ্টা ও রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণ নিয়েও মতবিনিময় করেন।
নিউজ ডেস্ক : ১০টি নতুন উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্ম...
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...
নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...
নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

মন্তব্য (০)