• রাজনীতি

কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে কী আলোচনা হলো জানালেন আমির খসরু

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ঢাকায় সফররত কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে নির্বাচনকে ঘিরে ভোটাধিকার নিশ্চিতকরণ, রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।

আমির খসরু বলেন, নির্বাচন সামনে রেখে ভোটাধিকার নিশ্চিত করা, রাজনৈতিক দলের কার্যক্রম এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা—এসব বিষয় নিয়েই মূলত আলোচনা হয়েছে। তাদের প্রত্যাশা, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে, আমরাও একই আশা করছি।

তিনি আরও বলেন, নির্বাচনের জন্য এত আয়োজনের কারণ হলো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। গণভোট নিয়েও কথা হয়েছে। জনগণের স্বার্থে অনেক কিছু উপেক্ষা করে আমরা এগিয়ে যাচ্ছি এবং নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদই জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে।

বিএনপির এ নেতা আরও জানান, নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। দেশের মানুষ সহনশীল রাজনৈতিক পরিবেশ চায়। জাতীয় নির্বাচনের দিন গণভোটে যারা গণহত্যা বিষয়ে মত দেবেন, তারা কী চান, সেটি তারাই সবচেয়ে ভালোভাবে বলতে পারবেন। নির্বাচন নিয়ে আমরা কোনো উদ্বেগ দেখছি না।

 

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo