ফাইল ছবি
নিউজ ডেস্কঃ জাতীয় নির্বাচনে সারা দেশকে লাল, হলুদ, সবুজ তিন ভাগে ভাগ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ (রোববার, ২৩ নভেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেন কমনওয়েলথের ৬ সদস্যের প্রতিনিধিদল। এসময় ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এক ঘণ্টা আলোচনার পর সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী তারা। বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ। তবে তারা প্রতিনিধি দল পাঠাবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
বৈঠকে সংস্থাটির মহাসচিব শার্লি বচওয়ে জানান, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে জোর দিতে হবে। তিনি প্রবাসী ভোটিং নিয়ে ইসির চলমান উদ্যোগের প্রশংসা করেন এবং ইসি চাইলে যেকোনো সহযোগিতা করার আশ্বাস দেন।
নিউজ ডেস্ক : ১০টি নতুন উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্ম...
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...
নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...
নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

মন্তব্য (০)