• লিড নিউজ
  • জাতীয়

ভুটা‌নের প্রধানমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র উপ‌দেষ্টার সাক্ষাৎ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।
‎
‎শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর হো‌টেল ইন্টারক‌ন্টি‌নেন্টা‌লে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 
‎
‎ভুটা‌নের প্রধানমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র উপ‌দেষ্টার সাক্ষাতের তথ‌্য জানিয়েছে প্রধান উপ‌দেষ্টার প্রেস উইং ও পররাষ্ট্র মন্ত্রণালয়। ত‌বে তা‌দের সাক্ষা‌তের আলোচনার বিষ‌য়ে কো‌নো তথ‌্য জানা‌নো হয়‌নি।
‎
‎এর আগে, রাষ্ট্রীয় সফরে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী তোবগে। বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ সময় তাকে স্বাগত জানান।
‎
‎পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়। এরপর ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।
‎
‎বিকেল ৩টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে তোবগের একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যায় তিনি তার সম্মানে আয়োজিত আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন।

মন্তব্য (০)





image

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

১

নিউজ ডেস্ক : ১০টি নতুন উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্ম...

image

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে...

২

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...

image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

৪

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৫

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

  • company_logo