• শিক্ষা

ভূমিকম্প আতঙ্কে লাফ দিয়ে পা ভাঙলো ঢাবি শিক্ষার্থীর

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
‎
‎এই ভয়াবহ ভূমিকম্পের আতঙ্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকটি হলের বেশ কয়েকজন শিক্ষার্থী ভবন থেকে নিচে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন।
‎
‎আহতদের মধ্যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রথম বর্ষের শিক্ষার্থী নূরুল হুদার পা ভেঙে গেছে। তিনি হলের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়েছিলেন।
‎
‎এছাড়াও হাজী মুহাম্মদ মুহসিন হলের তিনতলা এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে আরও তিনজন শিক্ষার্থী আহত হন। হাজী মুহসিন হলের চারতলা থেকেও লাফ দেওয়ার ঘটনা ঘটে, যেখানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীর আহমেদ এবং একই ব্যাচের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একজন শিক্ষার্থী আহত হন।
‎
‎আহত সকল শিক্ষার্থীকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎ভূমিকম্পের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু হলে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ এফ রহমান হলের একটি কক্ষের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে যায়।
‎
‎অন্যদিকে, শেখ মুজিবুর রহমান হলের নতুন জুলাই শহীদ স্মৃতি ভবনের কিছু জায়গায় পলেস্তারা খসে পড়েছে এবং ফাটল দেখা দিয়েছে।
‎
‎বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭ এবং এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।
‎
‎অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) জানিয়েছে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৫, যার কেন্দ্রস্থল ছিল নরসিংদী। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এবং এর প্রভাবে ঢাকার বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায়ও এই ভূমিকম্প অনুভূত হয় বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

মন্তব্য (০)





image

খসড়া নীতিমালা: সরকারি স্কুলে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা ক...

১

নিউজ ডেস্ক : দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষষ্ঠ থেকে...

image

‎পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর ...

২

নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ...

image

শিক্ষার্থীদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিতে বাকৃবিতে ...

৩

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শ...

image

ইন্দোনেশিয়ায় লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে ১৬ খুদে শিক...

৪

নিজস্ব প্রতিবেদকঃ কেউ অবসরে রুবিকস কিউব মেলায়, কেউ কম্পিউটা...

image

‎কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর...

৫

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

  • company_logo