ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালি ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
ভূমিকম্পের পরপরই খবর ছড়ায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়েছে। তবে পুলিশ বলছে, প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার খবরটি সত্য নয়।
শুক্রবার (২১ নভেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ভূমিকম্পের প্রভাবে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় হেলে পড়ার সংবাদ আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে আসে। পরিদর্শন করে দেখা যায় সেখানে কোনো ভবন হেলে পড়েনি।
এদিকে, ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ভুক্তভোগী নগরবাসীদের অনেকে ফোনকল করে পরিস্থিতি জানাচ্ছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকায় এখন পর্যন্ত তিন থেকে চারটি ভবন হেলে পড়ার খবর তারা পেয়েছেন।
নিউজ ডেস্ক : ১০টি নতুন উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্ম...
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...
নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...
নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

মন্তব্য (০)