• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচনের আগেই ধান চাল সংগ্রহ শেষ করতে চায় সরকার: খাদ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনের আগেই সারাদেশে ধান চাল সংগ্রহ অভিযান শেষ করতে চায় সরকার।

‎বৃহস্পতিবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলতি বছরের ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

‎খাদ্য উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা রয়েছে। সরকারের হাতে সর্বোচ্চ পর্যাপ্ত মজুদ রয়েছে। বর্তমান সরকার এই ধারাবাহিকতা অব্যাহত রেখে যেতে চায়।

‎তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত মজুদ গড়ে তুলেছিল, এজন্যই ধান চালের দাম সহনীয় পর্যায়ে আছে।

‎আলী ইমাম মজুমদার, আমন সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ থেকে। চলবে ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত। এবার সারা দেশে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৭ লাখ টন। এর মধ্যে ৫০ হাজার টন ধান, ৫০ হাজার টন আতপ চাল ও ৬ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। অর্থাৎ সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা হবে।

‎তিনি বলেন, সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩৯ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, প্রতি কেজি আতপ চাল ৪৯ টাকা দরে কেনা হবে।

‎উপদেষ্টা বলেন, আগে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হতো এখন থেকে সেটা বাড়িয়া ৫৫ লাখ এ করা হয়েছে। আগে যেখানে ৫ মাস পেতো এখন সেটা ৬ মাস করা হয়েছে। এ কর্মসূচি অব্যাহত রাখা হবে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কমিটেড।

‎খাদ্য উপদেষ্টা বলেন, পরবর্তী সরকার যখন দায়িত্ব নেবে তখন খাদ্য মজুদ অনেক বেশি পরিমাণে থাকবে বলে আশা করি।

মন্তব্য (০)





image

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

১

নিউজ ডেস্ক : ১০টি নতুন উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্ম...

image

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে...

২

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...

image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

৪

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৫

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

  • company_logo