• লিড নিউজ
  • জাতীয়

‎দণ্ডপ্রাপ্ত পলাতক হাসিনা, কামালকে ফেরাতে আইসিসিতে যাওয়ার কথা ভাবছে সরকার: আইন উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ভারতের আশ্রয়ে থাকা পলাতক দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত আনতে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাওয়ার বিষয়ে ভাবছে সরকার।‎

‎আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল আজ ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফেরত আনার বিষয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারি কি না-তা নিয়ে শিগগিরই একটি বৈঠক করব।’

‎তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

‎অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য সরকার ভারতকেও একটি চিঠি পাঠাবে। তারা দুজনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ (আইসিটি-১) কর্তৃক মানবতা বিরোধী অপরাধ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন।’

‎তিনি বলেন, ‘মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণের জন্য আমরা একটি চিঠি পাঠাচ্ছি।’

‎তিনি আরো বলেন, ‘তারা যেহেতু এখন দোষী সাব্যস্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাই ন্যায়বিচারের স্বার্থে তাদের ফেরত পাঠাতে ভারতের অতিরিক্ত দায়িত্ব রয়েছে বলে আমরা মনে করি। আমরা ভারতকে তাদের প্রত্যর্পণ চুক্তির অধীনে দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং সে কারণেই এই চিঠি পাঠানো হচ্ছে।’ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

১

নিউজ ডেস্ক : ১০টি নতুন উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্ম...

image

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে...

২

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...

image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

৪

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৫

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

  • company_logo