• লিড নিউজ
  • জাতীয়

একাত্তরের যুদ্ধের পর চব্বিশের যুদ্ধে এসে সেই তরুণদের দেখলাম

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে তরুণদের মধ্যে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই সঙ্গে তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘৭১-এর মুক্তিযুদ্ধে যে বয়সের ছেলে-মেয়েদের দেখেছিলাম, ২৪-এর যুদ্ধে আবার সেই তরুণদের রাস্তায় খুব কাছে থেকে তোমাদের পাশে থেকে দেখলাম।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ-এর আয়োজনে ‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’ শিরোনামে আন্তঃকলেজ বিতর্ক উৎসব, ২০২৫-এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘তোমাদের ভেতরে যে স্পৃহা, এনার্জি, যে শক্তি আমি দেখেছি, নতুন করে দেশটাকে গড়তে তোমরা সেই সাহসিকতাকে কাজে লাগাবে। আমি চাই সেই বাংলাদেশ গড়ে উঠুক।’

উপদেষ্টা আরও বলেন, ‘সারা পৃথিবী বলবে, বাংলাদেশ এমন একটি দেশ, যেখানে নারী ও শিশুরা নিরাপদ।’

তিনি নতুন দেশে নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের কাছে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। 

শারমীন এস মুরশিদ বলেন, ‘ন্যায্যতা, সাম্য, সুশাসন—একটি রাষ্ট্রের গণতন্ত্রের স্বপ্নগুলো নিয়েই সেদিন শুরু হয়েছিল। কিন্তু আমরা গণতন্ত্রের শিকড় গড়ে তুলতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা ১৬ বছর পথ হারিয়ে ফেলেছি। চলতে চলতে ভ্রান্ত পথে চলে গেছি, দেশে অত্যাচারের পাহাড় গড়ে উঠেছে। স্বৈরতন্ত্রের আবির্ভাব এবং তার চরম বিকাশ দেখেছি। যার ফলে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো ২৪-এর জুলাই যুদ্ধে জেগে উঠল নতুন করে সেই প্রজন্ম, তরুণ প্রজন্ম। আমি আবার সেই তরুণ ছেলেমেয়েদেরকে দেখতে পেলাম।’

উপদেষ্টা আরও বলেন, ‘নতুন করে বাংলাদেশ গড়ার সুযোগ দ্বিতীয়বার আমরা পেতে পারি, তা ছিল কল্পনার অতীত। ২০২৪-এর জুলাই যুদ্ধে তোমরা যে ঐক্য সৃষ্টি করেছিলে, সেটা ভেঙে যেতে দেওয়া হবে না। মতাদর্শের ভিন্নতায় দেশকে ভেঙে দেওয়া যাবে না। সকলকে ভালোবেসে এক জায়গায় দাঁড়াতে হবে।’

শেষে উপদেষ্টা দেশ গড়ার শপথ বাক্য পাঠ করান।

 

মন্তব্য (০)





image

‎দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছ...

image

‎পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের

নিউজ ডেস্কঃ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্...

image

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচ নির্বাচন: মীর শ...

নিউজ ডেস্কঃ চলতি ২০২৬-২৭ অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগে...

image

‎মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত ক...

image

ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি: সড়কমন্...

নিউজ ডেস্কঃ ঢাকার গণপরিবহন ব্যবস্থাকে পরিবেশবান্ধব ও যাত্রীব...

  • company_logo