• জাতীয়

ঢাকায় মাসে গড়ে ২০ হত্যাকাণ্ড : ডিএমপি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চলতি বছরের প্রথম ১০ মাসে ঢাকায় ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সে হিসেবে প্রতি মাসে গড়ে প্রায় ২০টি খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
‎
‎আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।
‎
‎তবে এতে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তালেবুর রহমান বলেন, এটা খুব বেশি উদ্বেগজনক নয়। কারণ এসব ঘটনার পেছনে অনেকগুলো কারণ রয়েছে— পারিবারিক সহিংসতা, পূর্বশত্রুতার জের, অজ্ঞাতনামা মৃতদেহ।
‎
‎তিনি আরও বলেন, নগরবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, আপনারা পুলিশের ওপর আস্থা রাখেন, পুলিশ সবসময় আপনাদের পাশে রয়েছে।
‎
‎রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে জানিয়ে তালেবুর রহমান বলেন, ঘটনায় অন্য যারা জড়িত তাদের এবং অস্ত্রধারী যারা তাদেরকে চিহ্নিত করার কাজ আরম্ভ করেছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষমত হব।
‎
‎এই হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও মামলা করা হয়নি বলে জানিয়েছেন তিনি।
‎
‎গতকাল সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পল্লবীর একটি হার্ডওয়্যারের দোকানে মুখোশ ও হেলমেট পরা তিনজন যুবদলের পল্লবী থানার সদস্য সচিব গোলাম কিবরিয়াকে খুব কাছ থেকে গুলি করে চলে যায়। রাত ৮টার দিকে কিবরিয়াকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

১

নিউজ ডেস্ক : ১০টি নতুন উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্ম...

image

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে...

২

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...

image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

৪

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৫

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

  • company_logo