• জাতীয়

আরও ৫৮৬ মামলার মুখোমুখি শেখ হাসিনা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : জুলাই গণ-অভু্যত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত ৫৮৭টি মামলা হয়েছে। অপহরণ, হত্যাচষ্টো, সহিংসতা, নাশকতা ও নির্দেশদাতা, হুকুমদাতা, পরিকল্পনাকারী হিসাবে তাকে অধিকাংশ মামলায় প্রধান আসামি করা হয়েছে। এর মধ্যে শাপলা চত্বরে গণহত্যাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয় ৫টি। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় ফাঁসির আদেশ দেওয়া হয়। এছাড়া দুদকের মামলা রয়েছে ৬টি। সবমিলিয়ে আরও ৬৮৬ মামলায় মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট মামলার মধ্যে ৩২৪টি হত্যা মামলা। শুধু ঢাকাতেই হত্যা ও হত্যাচষ্টোর ৩২১টি মামলা হয়েছে, যা সারা দেশের মোট মামলার বড় একটি অংশ।

গত বছরের জুলাই-আগস্টের আন্দোলন-পরবর্তী সহিংসতার ঘটনায় আদালত ও থানায় সারা দেশে মোট ১ হাজার ৬০২টি মামলা হয়। এখনো বিভিন্ন জেলা-উপজেলায় নতুন মামলা যুক্ত হচ্ছে। এর মধ্যে ৫৯৯টি হত্যা মামলা এবং ১ হাজার ৩টি অন্যান্য মামলা। যেখানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, ভয়ভীতি প্রদর্শন ও দখলবাজির অভিযোগ রয়েছে। এসব মামলার মধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকাসহ সারা দেশে ৩২৪টি হত্যা মামলাসহ মোট ৫৮০টি মামলা তদন্তাধীন পর্যায়ে রয়েছে। এছাড়া আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ জুলাই তাকে ছয় মাসের কারাদণ্ড দেন। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা করা হয়েছিল গত বছরের ১৩ আগস্ট মোহাম্মদপুর থানায় ব্যবসায়ী আবু সাঈদ হত্যার অভিযোগে।

 

মন্তব্য (০)





image

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

১

নিউজ ডেস্ক : ১০টি নতুন উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্ম...

image

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে...

২

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...

image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

৪

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৫

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

  • company_logo