• রাজনীতি

হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে রায়কে স্বাগত জানাল গণঅধিকার পরিষদ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার রায়কে স্বাগত জানিয়েছে গণঅধিকার পরিষদ।

সোমবার সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সভাপতি নুরুল হক নুর এ প্রতিক্রিয়া জানান।

নুরুল হক নুর বলেন, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা এই রায়কে স্বাগত জানাই। একই সঙ্গে আমাদের দাবি—অতি দ্রুত আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হোক। রায় ঘোষণা প্রাথমিক বিজয়, কিন্তু রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় অর্জিত হবে না।

তিনি আরও বলেন, শুধু শেখ হাসিনা বা কামাল নন, ভারতে পলাতক সব আওয়ামী লীগ নেতা ও তাদের দোসরদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। তা না হলে জুলাই আন্দোলনের নেতাদেরই ফাঁসিতে ঝোলানোর হুমকি তৈরি হবে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, এডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, হাবিবুর রহমান রিজু, বরিউল হাসান, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মহানগর দক্ষিণের সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলসহ অন্যান্য নেতারা। 

 

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo