• জাতীয়

‎বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এ প্রবেশের চেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীর বাধা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের দাবিতে ছাত্র-জনতার একটি দল দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ এ প্রবেশের চেষ্টা করলে বাধা দিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেয়ার সুযোগ নেই।
‎
‎এর আগে ধানমন্ডির দিকে বুলডোজার নিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছেন।
‎
‎জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক পরিচয় দিয়ে নাহিদ হাসান নামের একজন বলেন, ‘যেবার প্রথম শেখ হাসিনা বক্তব্য দেয় পালিয়ে যাওয়ার পর, সেবার আমরা প্রথম ধানমন্ডি ৩২ ভেঙেছিলাম। তখন নিশ্চিহ্ন করতে পারিনি। আজকে যেহেতু শেখ হাসিনার রায়, আজকের রায়ের মধ্য দিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতি আমরা আশা করছি ধূলিসাৎ হয়ে যাবে।’
‎
‎আজ (সোমবার, ১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ধানমন্ডি-৩২ অভিমুখে রওনা দিয়ে দুটি বুলডোজার নিয়ে মিছিল শুরু করে শিক্ষার্থীরা। সেখানে তারা শেখ হাসিনার ফাঁসির রায়ের দাবির পাশাপাশি মিছিলে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দিতে থাকে।
‎
‎শিক্ষার্থীরা জানান, ধানমন্ডি-৩২ এর বাড়ি আওয়ামী লীগ নিজেদের ‘কেবলা’ মনে করে। আমরা সেটি আজ সম্পূর্ণ গুঁড়িয়ে দিতে চাই। যাতে আওয়ামী এই কেবলাকে নিয়ে আগামীতে যে ষড়যন্ত্র করছে, তা সফল করতে না পারে। এই স্থানে একটি খেলার মাঠ নির্মাণ করা হবে বলেও জানান তারা।

মন্তব্য (০)





image

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

১

নিউজ ডেস্ক : ১০টি নতুন উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্ম...

image

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে...

২

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...

image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

৪

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৫

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

  • company_logo