• লিড নিউজ
  • জাতীয়

‎কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকুন: সেনাপ্রধান

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুলে (ওসিএন্ডএস) আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন হয়েছে। গতকাল সকালে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

‎আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনী প্রধান ওসিএন্ডএস-এ পৌঁছালে তাকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া-কমান্ড্যান্ট, বিওএফ এবং কমান্ড্যান্ট, ওসিএন্ডএস অভ্যর্থনা জানায়।

‎বার্ষিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত আর্মি অর্ডন্যান্স কোরের অধিনায়কদের উদ্দেশে প্রধান অতিথির বক্তৃতায় কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারির সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আর্মি অর্ডন্যান্স কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান। এ ছাড়া আর্মি অর্ডন্যান্স কোরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে জিওসি, আর্টডক জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিকস এরিয়া, কমান্ড্যান্ট-বিওএফ, এজি, সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ড্যান্ট-ওসিএন্ডএস, বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি অর্ডন্যান্স কোরের সব ইউনিটের অধিনায়ক এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চাওয়া রিট খারিজ

নিউজ ডেস্ক : সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নি...

image

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের কথা জানালেন শিক্ষামন্...

নিউজ ডেস্ক : শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের বিষয়টি সরকা...

image

নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ড-নৌপরিবহন অধিদফতরের সমঝোতা স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও নৌপরিবহন ব্যবস্...

image

‎দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছ...

image

‎পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের

নিউজ ডেস্কঃ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্...

  • company_logo