• লিড নিউজ
  • জাতীয়

‎বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৮টায় শহরটির একিউআই স্কোর ১৬৫। অর্থাৎ ঢাকার আজকের বাতাস অস্বাস্থ্যকর। এতে বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি রয়েছে।
‎
‎সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।
‎
‎এদিকে, আজ ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোরের বাতাস খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। একিউআই স্কোর ৫৫৭ স্কোর নিয়ে প্রথম অবস্থানে দিল্লি ও ৩৪১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে লাহোর। এছাড়া ১৯৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা ও ১৮০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ইরাকের বাগদাদ শহর।
‎
‎একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মন্তব্য (০)





image

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

১

নিউজ ডেস্ক : ১০টি নতুন উড়োজাহাজ কিনতে ইউরোপীয় উড়োজাহাজ নির্ম...

image

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশের ক্ষতি করতে পারবে...

২

নিজস্ব প্রতিবেদক: দেশের স্বার্থে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকা...

image

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না:...

৩

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা এমন একটি...

image

৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রক...

৪

নিউজ ডেস্ক : পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম ...

image

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, গাজী নজরুলে...

৫

নিউজ ডেস্ক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচ...

  • company_logo