• লিড নিউজ
  • জাতীয়

‎প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সৌদি তাকামলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বৃহস্পতিবার রিয়াদে সৌদি তাকামল হোল্ডিং-এর প্রধান কার্যালয়ে বৈঠক করেছেন।

‎আজ (শুক্রবার) এক তথ্য বিবরণীতে জানানো হয়, বৈঠকে তাকামলের পেশাগত স্বীকৃতি কর্মসূচির বাংলাদেশ প্রোগ্রাম ম্যানেজার সালেম আলমাতরুদ এবং প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী আদেল আলফুরাইদি উপস্থিত ছিলেন।

‎সিনিয়র সচিব ড. ভূঁইয়া বলেন, সৌদি আরবে দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠাতে তার মন্ত্রণালয়ের অধীন বিএমইটি ও তাকামল একযোগে কাজ করছে। ইতোমধ্যে বিএমইটির সক্ষমতা বাড়ানো হয়েছে। বর্তমানে তাকামল অনুমোদিত ২৭টি টেস্ট সেন্টারে ১৮৮টি পেশায় নিয়মিত দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উত্তীর্ণ প্রার্থীদের দক্ষতার সনদ দেওয়া হচ্ছে। অক্টোবর মাসে ৫১ হাজার ৬৫৩ জন কর্মীর দক্ষতা যাচাই পরীক্ষা সম্পন্ন হয়েছে।

‎তাকামলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বিএমইটির সক্ষমতা বাড়ানো নিয়ে মন্ত্রণালয়ের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, সৌদি ওয়ার্ক ভিসার জন্য তাকামলের দক্ষতা যাচাই সনদ বাধ্যতামূলক। প্রায় ৯০ শতাংশ বিদেশি কর্মী এই সনদ নিয়ে সৌদি আরবে যাচ্ছেন। শিগগিরই এটি শতভাগে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

‎সিনিয়র সচিব জানান, সৌদি আরবে যাওয়া কর্মীদের অধিকাংশই অসচ্ছল। পরীক্ষার ফি ৫০ ডলার এবং অনুত্তীর্ণদেরও পুনঃপরীক্ষার ফি একই। তাই অনুত্তীর্ণদের দ্বিতীয় দফার পরীক্ষা ফি মওকুফ করার অনুরোধ জানান। তাকামলের প্রধান নির্বাহী এটি বিবেচনার আশ্বাস দিয়েছেন।

‎ড. ভূঁইয়া সৌদি শ্রম বাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণে তাকামলের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। বৈঠকে সৌদি আরবে বিদ্যমান বাংলাদেশি কর্মীদের রিস্কিলিং ও আপস্কিলিং প্রশিক্ষণ বিষয়েও আলোচনা হয়।

‎বৈঠকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাসরিন কাউসার চৌধুরী, বোয়েলসের এমডি মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মুহাম্মাদ রেজায়ে রাব্বী উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের...

image

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

নিউজ ডেস্ক : লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থ...

image

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চাওয়া রিট খারিজ

নিউজ ডেস্ক : সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নি...

image

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের কথা জানালেন শিক্ষামন্...

নিউজ ডেস্ক : শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের বিষয়টি সরকা...

image

নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ড-নৌপরিবহন অধিদফতরের সমঝোতা স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও নৌপরিবহন ব্যবস্...

  • company_logo