• লিড নিউজ
  • জাতীয়

শীত ও ঘূর্ণিঝড় নিয়ে নতুন বার্তা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ চলতি মাসের শেষ দিকে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিরতি কাটিয়ে আবারও বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

‎বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, নভেম্বরের শেষ দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে, যার প্রভাবে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

‎বিডব্লিউওটির পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দীর্ঘদিন ধরে বৃষ্টির বিরতি চলছে। তবে চলতি মাসের শেষ সপ্তাহে পরিস্থিতি পাল্টে যেতে পারে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল অবস্থা তৈরি হচ্ছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি নামার আশঙ্কা রয়েছে।

‎প্রতিবেদনে আরও জানানো হয়, বর্তমানে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। তবে শুক্রবার (১৪ নভেম্বর) থেকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক দিয়ে কিছু উষ্ণ বায়ুর প্রবাহ শুরু হতে পারে। এর ফলে শীতের মাত্রা কিছুটা কমে আসবে বলে ধারণা করছে সংস্থাটি।

‎আগামী এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়লেও সর্বোচ্চ তাপমাত্রা প্রায় স্থিতিশীল থাকবে বলে জানায় বিডব্লিউওটি।পূর্বাভাসে আরও বলা হয়, নভেম্বরের শেষ সপ্তাহে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ডিসেম্বরেই নামবে প্রকৃত শীত।

‎অর্থাৎ, নভেম্বরের বাকি সময়ে শীতের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা নেই; বরং মাসের শেষে ঘূর্ণিঝড় ও বৃষ্টিপাতের কার্যক্রমই হতে পারে আবহাওয়ার প্রধান বৈশিষ্ট্য।

মন্তব্য (০)





image

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের...

image

দেশে ফিরলেন লিবিয়ায় বন্দি থাকা ১৭৪ বাংলাদেশি

নিউজ ডেস্ক : লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থ...

image

রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চাওয়া রিট খারিজ

নিউজ ডেস্ক : সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নি...

image

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের কথা জানালেন শিক্ষামন্...

নিউজ ডেস্ক : শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের বিষয়টি সরকা...

image

নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ড-নৌপরিবহন অধিদফতরের সমঝোতা স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও নৌপরিবহন ব্যবস্...

  • company_logo