• লিড নিউজ
  • জাতীয়

সৌদি আরব-বাংলাদেশ হজ চুক্তি স্বাক্ষর

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিকালে সৌদি আরবের জেদ্দায় এ চুক্তি সম্পন্ন হয়।

বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে সেদেশের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে আগামী বছর বাংলাদেশ থেকে সাড়ে ৭৮ হাজার (৭৮ হাজার ৫০০) হজযাত্রী হজ পালন করতে পারবেন।

হজ চুক্তি স্বাক্ষরের আগে ধর্ম উপদেষ্টা সামগ্রিক হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে তিনি বাংলাদেশের হজ ব্যবস্থাপনার অগ্রগতি সম্পর্কেও সৌদি মন্ত্রীকে অবহিত করেন। এছাড়া মিনায় তাঁবু ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা বাড়ানোর বিষয়ে সৌদি মন্ত্রীকে অনুরোধ জানান উপদেষ্টা।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি বাংলাদেশি হাজিদের সর্বোচ্চ সেবা দেওয়ারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ধর্ম উপদেষ্টা সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এতে সম্মতি দেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী।

এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধর্ম সচিব মো. কামাল উদ্দিন, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড. হাসান মানাখারা, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়াহ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, জেদ্দার বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন, যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

‎নভেম্বর ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

১

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশে সফর আস‌ছেন জাতিসংঘের শিক্ষা ...

image

‎রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক সহায়তার আহ্বান...

২

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গ...

image

‎ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ...

৩

‎নিউজ ডেস্কঃ ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা ...

image

‎মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গ...

৪

‎নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন...

image

সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মা...

৫

‎নিউজ ডেস্কঃ বর্তমান সরকারকে শ্রমবান্ধব উল্লেখ করে প্রধা...

  • company_logo