ফাইল ছবি
নিউজ ডেস্কঃ দেশের গণমাধ্যমগুলো ‘আওয়ামী লীগের আগুন সন্ত্রাস’ লিখতে লজ্জা পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।
ফয়েজ আহমদ তৈয়্যব লিখেছেন, প্রায় ১৫ বছর বিএনপি-জামায়াতের কথিত আগুন সন্ত্রাসের ক্রমাগত রিপোর্ট, এ সংশ্লিষ্ট ক্ষয়ক্ষতির হিসাবনামা উপস্থাপন শেষে আজকে বাংলাদেশের মিডিয়াগুলো ‘আওয়ামী লীগের আগুন সন্ত্রাস’ লিখতে লজ্জা পাচ্ছে! ভাসুরের নাম বলে কথা!
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায় ঘোষণার দিন আগামী ১৩ নভেম্বর ঠিক করা হবে।
এ অবস্থায় ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির নেতারা এই কর্মসূচি সফল করতে কর্মী-সমর্থকদের আহ্বান জানাচ্ছেন।
তবে তাদের এই কর্মসূচি ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
নিউজ ডেস্কঃ বাংলাদেশে সফর আসছেন জাতিসংঘের শিক্ষা ...
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গ...
নিউজ ডেস্কঃ ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা ...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন...
নিউজ ডেস্কঃ বর্তমান সরকারকে শ্রমবান্ধব উল্লেখ করে প্রধা...

মন্তব্য (০)