ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কেও তথ্য দিতে পারেনি পুলিশ।
রোববার দিবাগত রাত পৌনে ৪টার দিকে এই ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান।
তিনি বলেন, ‘রাত পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কে বা কারা এমন তথ্য আমাদের কাছে এসেছে। তবে এই ঘটনায় কেউ আটক নেই আর হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এই নাশকতার ঘটনা যে ঘটাক না কেন তাদের আইনের আওতায় আনতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি।’
নিউজ ডেস্কঃ বাংলাদেশে সফর আসছেন জাতিসংঘের শিক্ষা ...
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গ...
নিউজ ডেস্কঃ ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা ...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন...
নিউজ ডেস্কঃ বর্তমান সরকারকে শ্রমবান্ধব উল্লেখ করে প্রধা...

মন্তব্য (০)