• লিড নিউজ
  • অর্থনীতি

‎বাংলাদেশে প্রবৃদ্ধির গতি বৃদ্ধি, অক্টোবরে পিএমআই বেড়ে ৬১.৮ পয়েন্ট

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের অর্থনীতিতে সামগ্রিকভাবে প্রবৃদ্ধির গতি আরও বেড়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসে বাংলাদেশের পারচেসিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) ২.৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬১.৮-এ উন্নীত হয়েছে।

‎মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) রোববার যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে। এমসিসিআই ও পিইবি, যুক্তরাজ্য সরকারের সহায়তায় এবং সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেসিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (এসআইপিএমএম)-এর কারিগরি সহযোগিতায় এ সূচকটি তৈরি করেছে ।

‎প্রতিবেদনে বলা হয়েছে, কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবাসহ সব প্রধান খাতেই দ্রুততর সম্প্রসারণ লক্ষ্য করা গেছে। কৃষি ও নির্মাণখাত উভয়ই পুনরায় সম্প্রসারণের ধারায় ফিরে এসেছে, যা সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করেছে।

‎পিএমআই সূচকটি বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের গতি ও স্বাস্থ্য সম্পর্কে সময়োপযোগী তথ্য প্রদান করে, যা ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করে।

মন্তব্য (০)





image

‎‘দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে চালু হয়েছে বাংলা কি...

১

নিউজ ডেস্কঃ দেশে প্রায় ৪০ লাখ ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর ...

image

‎দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.১৫ বিলিয়ন ডলার

২

‎নিউজ ডেস্কঃ দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) ৩৬...

image

গত দুই মাসে সর্বনিম্নের কাছাকাছি স্বর্ণের দাম

৩

নিউজ ডেস্ক : স্বর্ণের দাম আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামান্...

image

বহুমুখী পাটপণ্যের উন্নয়নে দ্রুত কৌশলগত পরিকল্পনার নির্দেশ

৪

নিউজ ডেস্কঃ বহুমুখী পাটপণ্যের উন্নয়ন ও রপ্তানি বাড়াতে কৌশলগত...

image

‎বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে ...

৫

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ভারতসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদ...

  • company_logo