• অর্থনীতি

আকুর দায় শোধের পরও রিজার্ভ ৩১ বিলিয়ন

  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) সেপ্টেম্বর–অক্টোবরের জন্য ১৬১ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে রোববার (৯ নভেম্বর) গ্রস রিজার্ভ কিছুটা কমে ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী, রিজার্ভ রয়েছে ২৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। গত সেপ্টেম্বরে যা ২৫ দশমিক ৪০ বিলিয়ন ডলার ছিল।

আকু হলো- আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে প্রতি দুই মাস পর বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের মধ্যেকার দায় পরিশোধ হয়। এর আগে শ্রীলঙ্কা আকুতে থাকলেও অর্থনৈতিক সঙ্কটের কারণে তারা নিজ থেকে বেরিয়ে গেছে। দেশটির কিছু ক্ষেত্রে উন্নতি হলেও এখনও তারা যুক্ত হয়নি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আকুর দায় শোধের আগে গত বুধবার গ্রস রিজার্ভ ছিল ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলার। আর বিপিএম৬ অনুযায়ী ২৮ বিলিয়ন ডলার। বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২০২৩ সালের ৮ মার্চ কমে ৩২ বিলিয়ন ডলারের নিচে নামে। ২০২৩ সালের জুন থেকে আইএমএফের শর্ত মেনে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের হিসাব প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। সে অনুযায়ী গত সপ্তাহের রিজার্ভ ছিল ৩২ মাসের মধ্যে সর্বোচ্চ।

 

মন্তব্য (০)





image

টানা তিন দফা বাড়ার পর দেশে স্বর্ণের দামে পতন

নিউজ ডেস্ক : টানা তিন দফা উত্থানের পর দেশের বাজারে স্বর্ণের ...

image

আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা

নিউজ ডেস্ক : আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রে...

image

ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ড...

image

যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্য রফতানি বেড়েছে ১৫% ‎

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি ...

image

জ্বালানি তেলের ব্যবসায় একটি কোম্পানি নয়, সবাই সমান সুযোগ ...

নিউজ ডেস্কঃ জ্বালানি তেল আমদানিতে নির্দিষ্ট কোনও একটি ক...

  • company_logo