• রাজনীতি

দেশে যত সংকট চলছে সবই নাটক: মির্জা ফখরুল

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : দেশে চলমান সব সংকটকে ‘নাটক’ হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

মির্জা ফখরুল বলেন, ‘দেশে যত সংকট দেখছেন, সবই তৈরি করা নাটক। জনগণ এসব বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়— আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এ সরকার জনগণের নয়, জনগণের দুঃখ-কষ্ট তারা বোঝে না।’ 

নির্বাচনের আগে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি তুলেছে এনসিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশসহ সহমনা রাজনৈতিক দলগুলো। তবে এসব দাবির গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। 

তিনি বলেন, ‘গণভোট হতে হবে নির্বাচনের দিনেই। গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ এসব বোঝে না। এগুলো বোঝে শিক্ষিত মানুষ। সব ধরনের সংস্কারে রাজি আছি, তবে যা মেনে নেব না— তা সংসদে গিয়ে পাস হবে।’  

আসন্ন নির্বাচনে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, ‘দাঁড়িপাল্লা চেনেন তো আপনারা, দাঁড়িপাল্লাও এখানে নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। এরপর আর নির্বাচন করার শক্তি থাকবে না। তাই আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে সহযোগিতা করবেন।’

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo