• লিড নিউজ
  • জাতীয়

‎ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে বদ্ধপরিকর সরকার: উপদেষ্টা আসিফ নজরুল

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্কঃ সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন ও বিচার উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (৯ নভেম্বর) সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। নির্বাচন বিলম্বিত করার কোন ইস্যু নেই। অবশ্যই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উৎসব মুখর পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার করা হবে।’

‎আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলো একে অপরের উপর চাপ সৃষ্টি করার জন্য ও আমাদের উপর চাপ সৃষ্টি করতে বিভিন্ন কথা বলে। এসব কথার কিছু হয়তো সত্য থাকে। তাদের কথায় জনমনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়।’

‎তিনি বলেন, ‘১৬-১৭ বছর নির্বাচন হয় না। একারণে কিছুটা শঙ্কা মানুষের মধ্যে আছে। পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি, এটা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাধারণ মানুষ অধীর আগ্রহী হয়ে, নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তাদের মাঝে উৎসাহ সৃষ্টি হয়েছে।’

‎আইন উপদেষ্টা বলেন, ‘জামিন দেয়া শুধু বিচারকের উপর নির্ভর করে না। পুলিশ কি রিপোর্ট দিচ্ছে তার উপরও নির্ভর করে। ভিডিও ফুটেজে দেখা গেছে কিংবা কণ্ঠ শোনা গেছে এরকম হলে ব্যতিক্রম হয়।’

‎তিনি আরও বলেন, ‘যেখানে জামিন পাওয়ার যোগ্য সেখানে জামিন পেতেই পারে। তবে যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধ করতে পারে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ বিনষ্ট করতে পারে, নিষিদ্ধ কোন সংগঠনের সদস্য হয়ে তৎপরতা চালাতে পারে, তাদের যদি বেশি জামিন হয়ে, সেক্ষেত্রে আমরা আতংকিত হবো।’

‎তিনি বলেন, ‘একজন বিচারকের জায়গায় আদালতে তিনজন বিচারক দেয়া হচ্ছে, যাতে আদালতে মামলার চাপ কমে। আদালত সংস্কারে আমরা নানান উদ্যোগ নিচ্ছি। সুফল অবশ্যই জনগণ পাবে।’

মন্তব্য (০)





image

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...

image

তিস্তা প্রকল্পে যেভাবে সহায়তা করতে চায় চীন

নিউজ ডেস্ক : চীন তিস্তা নদী ব্যবস্থাপনা মহাপরিকল্পনায় সমীক্ষা, নকশা প্রণ...

image

ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন শুরু ১ আগস্ট

নিউজ ডেস্ক : সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপব...

image

চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ ক...

নিউজ ডেস্ক : এবার চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অ...

image

ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নার...

নিউজ ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর উ...

  • company_logo