ফাইল ছবি
নিউজ ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে নির্বাচন বিষয়ক নানারকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভুয়া ও মিথ্যা প্রচারণা থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানানো হয়েছে।
ফেসবুক বার্তায় লিখেছে, ইদানীং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে। এই পোস্টের সঙ্গে সেনাপ্রধানকে নিয়ে নির্বাচন ঘিরে ছড়িয়ে পড়া ছয়টি ভুয়া প্রচারণার স্ক্রিনশট দেওয়া হয়েছে।
নিউজ ডেস্কঃ বাংলাদেশে সফর আসছেন জাতিসংঘের শিক্ষা ...
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গ...
নিউজ ডেস্কঃ ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা ...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন...
নিউজ ডেস্কঃ বর্তমান সরকারকে শ্রমবান্ধব উল্লেখ করে প্রধা...

মন্তব্য (০)