ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের পূর্বে আগামী ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তর বা মাইগ্রেশন আবেদন করা যাবে।
বৃহস্পতিবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল জামিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তর/মাইগ্রেশন আবেদন দাখিল করা যাবে। এজন্য আবেদন ফরম-১৩ যথাযথভাবে পূরণ করে স্বশরীরে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে। ফরমটি ecs.gov.bd তে পাওয়া যাবে।
উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভা...
নিউজ ডেস্ক : পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ফারাক...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের ...
নিউজ ডেস্ক : মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলে মিয়...
নিউজ ডেস্ক : কৃষি ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলে...

মন্তব্য (০)