• জাতীয়

হাসিনার পতনের পর প্রথম নিজ জেলায় সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার (৮ নভেম্বর) দুই দিনের সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন। শেখ হাসিনা সরকার পতনের পর এটি তার প্রথম এবং রাষ্ট্রপতি নিযুক্ত হওয়ার পর পঞ্চমবার নিজ জেলায় সফর।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনও প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে।

রাষ্ট্রপতির প্রটোকল সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি শনিবার সকালে হেলিকপ্টারযোগে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করবেন এবং পাবনা সার্কিট হাউসে বিশ্রাম নেবেন।

পরে দুপুরে পাবনার কেন্দ্রীয় আরিফপুর গোরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে গোরস্থান মাদ্রাসায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করবেন। পরে সার্কিট হাউসে ফিরে বিশ্রাম শেষে সন্ধ্যায় শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক (সাবেক জুবিলী ট্যাঙ্ক) সংলগ্ন নিজ বাড়িতে যাবেন।

পরে সার্কিট হাউসে বন্ধু ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার পর সার্কিট হাউসে রাতযাপন করবেন। পরদিন রোববার রাষ্ট্রপতি ঢাকায় বঙ্গভবনে ফিরে যাবেন।

পাবনার কৃতীসন্তান মো. সাহাবুদ্দিনের জন্ম ও বেড়ে ওঠা পাবনায়। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা আমিন উদ্দিন আইন কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন। তিনি পাবনায় রাজনীতি ছাড়াও রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদকসহ নানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ওই সময় তিনি সাংবাদিকতাও করতেন। তিনি ঐতিহ্যবাহী পাবনা প্রেস ক্লাবের ২২তম সদস্য।

 

মন্তব্য (০)





image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

image

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...

image

তিস্তা প্রকল্পে যেভাবে সহায়তা করতে চায় চীন

নিউজ ডেস্ক : চীন তিস্তা নদী ব্যবস্থাপনা মহাপরিকল্পনায় সমীক্ষা, নকশা প্রণ...

image

ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন শুরু ১ আগস্ট

নিউজ ডেস্ক : সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপব...

image

চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ ক...

নিউজ ডেস্ক : এবার চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অ...

  • company_logo