• সমগ্র বাংলা

গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবনে এক ব্যক্তির কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে মাদকসেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে এক বছর ১১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে।

গত (৫ নভেম্বর) বৃহস্পতিবার আনুমানিক রাত ১০টা দিকে, গোপালপুর পৌর এলাকার ডুবাইল গাঙ্গাপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানের সময় এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮” এর সংশ্লিষ্ট ধারায় তাকে ০১ (এক) বছর ১১ (এগার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন গোপালপুর থানার এসআই নাসির আহম্মেদ ও পুলিশ সদস্যবৃন্দ।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
 

মন্তব্য (০)





image

হাকিমপুরে অপহরণ মুক্তিপণ দাবির মামলার সাংবাদিকসহ গ্রেফতার ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে একজন যুবককে অপ...

image

পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরক...

ফরিদপুর প্রতিনিধি: বস্তি, ছিন্নমূল ও যৌনপল্লীর মতো চরম ...

image

পাবনায় যুবলীগ নেতাকে আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছেড়ে দিলো প...

পাবনা প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে...

image

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের মর...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের ৬ দিন পর...

image

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য সহ চারজনকে কুপ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিন...

  • company_logo