• রাজনীতি

এনসিপি জোটে বিশ্বাসী নয়, কেউ আসতে চাইলে স্বাগত: হাসনাত আবদুল্লাহ

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : কারও বগলে না গিয়ে প্রয়োজনে রাজপথকে সংসদ বানানো হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, আমরা জোটের রাজনীতিতে বিশ্বাসী নই। তবে কেউ এনসিপির সঙ্গে আসতে চাইলে স্বাগত জানাই।

বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এনসিপির যৌথ সমন্বয় সভায় এসব কথা বলেন হাসনাত।

তিনি বলেন, যারা চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের দায়িত্ব নিতে চান, আমরা তাদের চাই। যারা বাংলাদেশপন্থি ও ফ্যাসিস্টবিরোধী, আমরা তাদের দলে চাই।

আইন উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে হাসনাত বলেন, নভেম্বরের মধ্যেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় হবে। কারণ তিনি শুধু একজন ব্যক্তি নন, ফ্যাসিস্টের একটি আইডিয়াও।

চট্টগ্রামে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গুলিবিদ্ধ হওয়াকে ইঙ্গিত করে এনসিপির এই নেতা বলেন, আমরা যাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি, তারা নিজেদের লোককেও গুলি করে মারতে দ্বিধা করে না। কলহের রাজনীতিতে গুলি খেয়ে মরতে না চাইলে আমাদের সঙ্গে আসুন।

এনসিপি চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল আলমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির প্রধান সমন্বয়ক হাসান আলী, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক জুবাইরুল ইসলাম আরিফ প্রমুখ।

সভায় তিন সাংগঠনিক জেলার চিত্র তুলে ধরার পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর কাছ থেকে দলকে এগিয়ে নিতে পরামর্শ চান। সভায় চট্টগ্রামের নেতাকর্মীরা আগামী নির্বাচনে জেলার ১৬ আসনের মধ্যে ১০-১২টিতে এনসিপির প্রার্থী জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

মন্তব্য (০)





image

‎বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...

image

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন আগামী সপ্তাহেই দিল্লি সফরে য...

নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...

image

৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...

image

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...

image

‎জরুরি বৈঠকে বিএনপি

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

  • company_logo