• লিড নিউজ
  • জাতীয়

‎বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিয়েছে সরকার।

‎তিনি বলেন, যেসব পুলিশ অফিসাররা পালিয়ে গেছে তারা এখন অপরাধী হিসেবে গণ্য হবে। এ ব্যাপারে আপনাদের ( মিডিয়া) সহযোগিতা দরকার।

‎তিনি মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত  কোর কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ও বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেয়।

‎স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পলাতক পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি রয়েছে এমন দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি গণমাধ্যমকে বিষয়টি নিয়ে প্রতিবেদন অব্যাহত রাখার আহ্বান জানান।

‎তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সকল ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।

‎এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত ২০১৪, ’১৮ ও ’২৪ এর নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদের বেশির ভাগ কর্মকর্তাকে আমরা চেঞ্জ করবো।’

‎সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের প্রতি আমার নির্দেশনা হলো নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর। কেউ নির্বাচনে পক্ষপাতিত্ব করলে তাকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (০)





image

নিরাপদ পানি নিশ্চিতে বাংলাদেশকে ২.১ বিলিয়ন ডলার দেবে বিদে...

১

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিরাপদ পানি নিশ্চিতে ইউনিসেফ, বিশ্বব্য...

image

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি, মাফিয়াবৃত্...

২

নিউজ ডেস্কঃ সড়কে আইন বর্হিভূত কাজ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্...

image

‎ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা নিয়ে কোনো ছাড় নয়: পরর...

৩

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির জানিয়েছেন, ভ...

image

‎নভেম্বর ঢাকায় আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার

৪

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশে সফর আস‌ছেন জাতিসংঘের শিক্ষা ...

image

‎রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর আন্তর্জাতিক সহায়তার আহ্বান...

৫

নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোহিঙ্গ...

  • company_logo