• লিড নিউজ
  • জাতীয়

‎বাণিজ্য ও প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
‎
‎আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুরস্কের পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
‎
‎প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ‘বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপ’ - এর সভাপতি মেহমেত আকিফ ইয়িলমাজ।
‎
‎প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে অব্যাহত সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান।
‎
‎এর আগে ১ ও ২ নভেম্বর প্রতিনিধিদলটি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করে। সেখানে তুরস্কের চলমান মানবিক সহায়তা কার্যক্রম পর্যালোচনা করেন তারা।
‎
‎তৌহিদ হোসেন তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আরও সুযোগ বাড়ানোর আহ্বান জানান। একইসঙ্গে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগ দিতে তিনি তুরস্ককে অনুরোধ করেন।
‎
‎উপদেষ্টা আরও জানান, সরকার সম্প্রতি বাংলাদেশে ইউনূস এমরে ইনস্টিটিউটের একটি শাখা স্থাপনের অনুমোদন দিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এটি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে।
‎
‎মেহমেত আকিফ ইয়িলমাজ রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশকে ‘ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেন।
‎
‎তিনি আশ্বাস দেন যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ক্ষেত্রে তুরস্কের পার্লামেন্ট বাংলাদেশের পাশে থাকবে এবং সহযোগিতা অব্যাহত রাখবে। সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনও উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

‎বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা...

১

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স...

image

‎পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা

২

নিউজ ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে ...

image

‎ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পর...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্...

image

বিশ্ব দৃষ্টি দিবস আজ, চোখের যত্নে জনসচেতনতা বাড়ানোই দিবসট...

৪

নিউজ ডেস্কঃ আজ বিশ্ব দৃষ্টি দিবস। প্রতি বছর অক্টোবর মাসের দ্...

image

বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮...

৫

নিউজ ডেস্কঃ জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমদানিনির্ভরতা কমাতে...

  • company_logo