• জাতীয়

রাতে ভারি বৃষ্টির সতর্কবার্তা

  • জাতীয়

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ দেশের ৭ জেলায় বজ্রপাতসহ ভারি বর্ষণের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি)। এর মধ্যে কয়েক জেলায় অতি ভারি বর্ষণ হতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।
‎
‎মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ১০টার পর এ ভারি বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছে বিডব্লিউওটি।
‎
‎এক ফেসবুক পোস্টে জানিয়েছে, মঙ্গলবার রাত ১০টা থেকে আগামী শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টার মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ফেনী, নোয়াখালী ও এর আশেপাশের কিছু এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়াসহ ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সময়ে কুমিল্লা, লক্ষীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা ও এর আশেপাশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে বিডব্লিউওটি।
‎
‎তবে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে জানিয়ে তারা এসব জেলার কৃষকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন।
‎
‎বিডব্লিউওটি আরও জানায়, লঘুচাপের প্রভাবে এই বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই লঘুচাপের গতিপথের ওপর নির্ভর করে আপডেটে কিছুটা পরিবর্তন হতে পারে।

মন্তব্য (০)





image

‎বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা...

১

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স...

image

‎পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা

২

নিউজ ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে ...

image

‎ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পর...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্...

image

বিশ্ব দৃষ্টি দিবস আজ, চোখের যত্নে জনসচেতনতা বাড়ানোই দিবসট...

৪

নিউজ ডেস্কঃ আজ বিশ্ব দৃষ্টি দিবস। প্রতি বছর অক্টোবর মাসের দ্...

image

বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮...

৫

নিউজ ডেস্কঃ জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমদানিনির্ভরতা কমাতে...

  • company_logo