ছবিঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদকঃ নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী। সোমবার (৩ নভেম্বর) দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ে যোগদান করেন তিনি।
তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। বর্তমান পদের পূর্বে তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
এ ছাড়াও তিনি প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব এবং প্রাথমিক শিক্ষা বৃত্তি প্রকল্পের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. নুরুন্নাহর চৌধুরী চাকরিজীবনের শুরুতে কক্সবাজার, পাবনা ও ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স...
নিউজ ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্...
নিউজ ডেস্কঃ আজ বিশ্ব দৃষ্টি দিবস। প্রতি বছর অক্টোবর মাসের দ্...
নিউজ ডেস্কঃ জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমদানিনির্ভরতা কমাতে...

মন্তব্য (০)