ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ২৩২ টি আসনে দলের একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, কিছু আসনে প্রার্থী পরে ঘোষণা করা হবে। প্রার্থী তালিকায় ঠাকুরগাঁও-১ থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এর আগেও তিনি এই আসন থেকে ভোট করেন।
এর আগে বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বিএনপি। এর আগে দলের স্থায়ী কমিটির সভা হয়। দুপুরে সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, হাফিজ উদ্দিন ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র...
নিউজ ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর...
নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠার প...
নিউজ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন...
নিউজ ডেস্কঃ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্...

মন্তব্য (০)