• জাতীয়

নতুন লঘুচাপটি বাংলাদেশে আঘাত হানতে পারে

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি বাংলাদেশে আঘাত করার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
‎
‎সোমবার (৩ নভেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি এ তথ্য জানায়। এতে আরও বলা হয়, লঘুচাপটি বিশেষ করে ভোলা থেকে চট্টগ্রামের যেকোনো স্থানে আঘাত হানতে পারে। এর প্রভাবে আগামী পাঁচ থেকে ছয় নভেম্বরে দেশের বেশকিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। এরমধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
‎
‎এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মায়ানমার উপকূলীয় এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম বরাবর মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।
‎
‎এ অবস্থায় মঙ্গলবার সকালের মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বষ্টি হতে পারে। 
‎
‎এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মন্তব্য (০)





image

‎বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা...

১

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স...

image

‎পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা

২

নিউজ ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে ...

image

‎ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পর...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্...

image

বিশ্ব দৃষ্টি দিবস আজ, চোখের যত্নে জনসচেতনতা বাড়ানোই দিবসট...

৪

নিউজ ডেস্কঃ আজ বিশ্ব দৃষ্টি দিবস। প্রতি বছর অক্টোবর মাসের দ্...

image

বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮...

৫

নিউজ ডেস্কঃ জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমদানিনির্ভরতা কমাতে...

  • company_logo