• রাজনীতি

‎ডাকসুকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধের আহ্বান রাশেদ খানের

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও জামায়াত উভয় দলের নেতাকর্মীদের ভুল আছে, ভুল থাকা স্বাভাবিক। তবে ডাকসুর প্যাড ব্যবহার করে নির্দিষ্ট কোনো দলকে ‘সংস্কারবিরোধী’ আখ্যা দিয়ে সমালোচনা করা বেমানান।  
‎
‎রোববার (২ নভেম্বর) দিবাগত রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
‎
‎রাশেদ খান লেখেন, আজকে বিএনপির করেছে, আগামীকাল জামায়াতের কোনো অপরাধের সমালোচনা করতে পারবে? ডাকসুকে দলীয় স্বার্থে ব্যবহার করা বন্ধ করতে হবে। ডাকসু হলো সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার একটি প্ল্যাটফর্ম।
‎
‎তিনি আরও বলেন, যদি ডাকসু সার্বজনীন প্ল্যাটফর্ম হতে চায়, তাহলে জানতে চাই—জামায়াতের কয়টি সমালোচনা ডাকসু করেছে? কে কোন পদে আছে, কোন আদর্শের—সেটি ভুলে গিয়ে গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে কাজ করতে হবে। নতুবা একপাক্ষিক ও এককেন্দ্রিক লেজুড়বৃত্তির কারণে যে দ্বন্দ্ব-সংঘর্ষ সৃষ্টি হবে, সেটি কারও জন্যই মঙ্গলজনক হবে না।
‎
‎গণঅধিকার পরিষদের এই নেতা উল্লেখ করেন, বিএনপিসহ প্রায় ৪৩টি দল শেখ হাসিনার আমলে সংস্কারের ৩১ দফা দিয়েছে। তখন কিন্তু জামায়াতের কোনো সংস্কারের দফা ছিল না। আমি ধরে নিলাম, ওই ৩১ দফায় আপনার সব চিন্তার সংস্কার কাভার করেনি, কিন্তু জামায়াতের তো তখন একটাও সংস্কারের দফা ছিল না। এখন প্রশ্ন হলো, কোন সংস্কারের মাধ্যমে ভিসি-ডিসি নিয়োগ ভাগাভাগি করেছেন?

মন্তব্য (০)





image

কোনো রাজনৈতিক দলের কার্যালয় ঘেরাও গণতন্ত্রের সঙ্গে সামঞ্জ...

১

নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্য...

image

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

২

নিউজ ডেস্ক : দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে জাতীয় নাগরিক পার্টি ...

image

মিরপুরে হামলায় ক্ষতিগ্রস্ত রাড্ডাকে ৫০ লাখ টাকা অনুদানের ...

৩

নিউজ ডেস্ক : রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ...

image

অভিযোগ রাশেদ খাঁনের জামায়াতের থেকে ১০০ কোটি টাকা নিয়ে জা...

৪

নিউজ ডেস্ক : জামায়াতের কাছ থেকে ১০০ কোটি টাকা নিয়ে জাতীয় নাগ...

image

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদে...

৫

নিউজ ডেস্ক : দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানের শুরুতেই প...

  • company_logo