• জাতীয়

‎জেলহত্যা দিবস আজ

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। এ দিনটির সঙ্গে জড়িয়ে আছে জাতির এক বেদনার ইতিহাস। ১৯৭৫ সালের এ দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাতের আঁধারে বন্দি অবস্থায় হত্যা করা হয় মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে।
‎
‎এই চার নেতাকে হত্যার পরদিন তৎকালীন উপ-কারা মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) কাজী আবদুল আউয়াল লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান এ মামলার রায় ঘোষণা করেন।
‎
‎এ মামলায় আদালতের রায়ে ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ড দেয়া হয় তিনজনকে। যদিও আসামিদের মধ্যে ১০ জনই এখনও ধরাছোঁয়ার বাইরে। কেবল ১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।
‎
‎যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ দীর্ঘদিন পলাতক ছিলেন। ২০২০ সালের এপ্রিলে তিনি ধরা পড়েন এবং ওই মাসেই তার ফাঁসি কার্যকর হয়।
‎
‎১৯৭৫ সালে গ্রেপ্তার হন মুক্তিযুদ্ধ চলাকালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী জাতীয় চার নেতা। এরপর ৩ নভেম্বর কেন্দ্রীয় কারাগারে নির্মম এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। শেখ মুজিবের অবর্তমানে এ চার নেতা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
‎
‎মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামান ছিলেন খাদ্য ও ত্রাণমন্ত্রী।
‎
‎উল্লেখ্য, ২১ বছর এ মামলার তদন্ত কার্যক্রম থেমে ছিল, যা ১৯৯৬ সালের জুন মাসে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে পুনরায় শুরু হয়। এর ৮ বছর পর ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালত মামলার রায় ঘোষণা করেন।

মন্তব্য (০)





image

‎বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা...

১

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স...

image

‎পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা

২

নিউজ ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে ...

image

‎ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পর...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্...

image

বিশ্ব দৃষ্টি দিবস আজ, চোখের যত্নে জনসচেতনতা বাড়ানোই দিবসট...

৪

নিউজ ডেস্কঃ আজ বিশ্ব দৃষ্টি দিবস। প্রতি বছর অক্টোবর মাসের দ্...

image

বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮...

৫

নিউজ ডেস্কঃ জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমদানিনির্ভরতা কমাতে...

  • company_logo