• লিড নিউজ
  • জাতীয়

নবীন-প্রবীণদের সম্মিলিত উদ্যমেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র: শারমীন এস মুরশিদ ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, কল্যাণরাষ্ট্র গঠন করতে হলে প্রবীণদের অতীত অভিজ্ঞতা, জ্ঞানের আলো আর জীবনের বাস্তবতা নিয়ে নবীনদের সৃজনশীলতার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
‎
‎শনিবার রাজধানীর খিলগাঁও পল্লীমা সংসদ কনফারেন্স হলে দিনব্যাপী নবীন-প্রবীণ আন্তঃপ্রজন্ম মিলনমেলা-২০২৫ সম্মেলন উপলক্ষে নবীন-প্রবীণ আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
‎
‎উপদেষ্টা বলেন, আমাদের ঘরে, পরিবারে বা সমাজে যারা প্রবীণ তাদের সমস্যাগুলো আমরা বুঝবো, সমাধানের চেষ্টা করবো, তাদের পাশে থেকে আশার হাত বাড়িয়ে দেবো। কারণ নবীন ও প্রবীণ এই দুই প্রজন্ম আলাদা নয়; বরং একটিই জীবন, যার দুই অধ্যায়। আজকের নবীন আগামী দিনে তারাই প্রবীণ-উল্লেখ করে তিনি বলেন, নবীন-প্রবীণদের অভিজ্ঞতা আর সম্মিলিত উদ্যমেই গড়ে উঠবে আগামীর কল্যাণরাষ্ট্র।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান, অতিরিক্ত পরিচালক এম এম মাহমুদুল্লাহ, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান চপল। প্রবীণদের মধ্যে বক্তব্য রাখেন ফজলুল কবির এবং নবীদের মধ্যে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি, ছোঁয়া আনিকা আনজুম প্রমুখ।
‎
‎অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন নবীন প্রবীণ আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের মুখ্য উদ্যোক্তা ও আহ্বায়ক মু. হাফিজুর রহমান ময়না।
‎
‎উপদেষ্টা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ স্পর্শকাতর এবং কাজের পরিধি বিশাল। তিনি বলেন, এ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সেবামূলক কাজ করাই এ মন্ত্রণালয়ের দায়িত্ব।
‎
‎উপদেষ্টা বলেন, এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর সুশাসন ফিরিয়ে আনতে অবকাঠামগত পরিবর্তন করেছি এবং আমার নিজের অংশ গ্রহণের মধ্য দিয়ে সফলতায় আনতে চেষ্টা করেছি।
‎
‎তিনি বলেন, বয়স্ক ভাতা ৬১ লাখে উন্নীত করেছি, বিধবা ভাতা ৩৫ লাখে উন্নত করেছি এবং সকল ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে তা সকলের জানা। এ ছাড়াও বয়স্ক মানুষের জন্য বিদেশি অর্থায়নে ৪০০টি ক্লাবের পাশাপাশি আরো ৬০০টি ক্লাব তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। যাতে প্রবীণরা একঘেয়েমি জীবন থেকে পরিত্রাণের জন্য একে অপরের সাথে গল্প করতে পারে, চা খেতে পারে।
‎
‎তিনি বলেন, এক্ষেত্রগুলোতে প্রতিমাসে যদি নবীন-প্রবীণদের মিলনমেলার আয়োজন করতে পারেন, তাহলে এই এক হাজার বাচ্চাদের সৃজনশীলতা পরামর্শ কাজে একে অপরের সংস্পর্শ করতে পারবেন। দাদু আর নানুদের পুরোনো জায়গাগুলো ফেলে দেওয়ার নয়-উল্লেখ করে তিনি বলেন, দাদু আর নানুদের জীবনটা আনন্দময় হয়ে ওঠে বাচ্চাটি তার সাথে থাকে বলেই। তিনি বলেন, শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার, হাসপাতালে চিকিৎসা সেবাসহ সর্বোপরি সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মন্তব্য (০)





image

‎বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা...

১

নিউজ ডেস্কঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স...

image

‎পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা

২

নিউজ ডেস্কঃ রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে ...

image

‎ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পর...

৩

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা ও ভ্রমণ প্রক্...

image

বিশ্ব দৃষ্টি দিবস আজ, চোখের যত্নে জনসচেতনতা বাড়ানোই দিবসট...

৪

নিউজ ডেস্কঃ আজ বিশ্ব দৃষ্টি দিবস। প্রতি বছর অক্টোবর মাসের দ্...

image

বিএনপি সরকারের সাত মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮...

৫

নিউজ ডেস্কঃ জ্বালানি নিরাপত্তা জোরদার ও আমদানিনির্ভরতা কমাতে...

  • company_logo